৪৭ বৎসর বয়স্ক এক বসনিয়ান মুসলিম পায়ে হেঁটে হজ্জ করতে আসলেন
প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
অনুবাদঃ কুরআনের আলো
৪৭ বৎসর বয়স্ক এক বসনিয়ান মুসলিম হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরবে এসে পৌঁছালেন এই সপ্তাহে । প্রায় ৩,৬০০ মাইল দূরত্ব ( ৫,৯০০ কি.মি ) তার গ্রাম থেকে পায়ে হেঁটে ভ্রমণ করে আসলেন ।
তার দুর্বার আকাঙ্ক্ষা ছিলো হজ করার কিন্তু অর্থের অভাবে তা বাস্তবায়িত হচ্ছিলো না বললেন সেনাদ হাদযিক । তাই তিনি মনস্থ করলেন পায়ে হেঁটে সৌদি আরবে আসার। তিনি মাত্র ২০০ ইউরো নিয়ে যাত্রা শুরু করেন।
হজের অনুপ্রেরণা বুকে বেঁধে হাদযিক সুদীর্ঘ পথে প্রথম পা বাড়ালেন উত্তর বসনিয়ার বনাভিচি গ্রাম থেকে ২০১১ সালের ডিসেম্বর মাসে ।
তার ভ্রমণ যাত্রায় , তিনি ৩,৬০০ মাইল (৫,৯০০ কি। মি ) অতিক্রম করে সুদূর বসনিয়ার একটি গ্রাম হতে পায়ে হেঁটে মাক্কাতে এসে পৌঁছাতে পারলেন ।
দৈনিক ১২ থেকে ২০ মাইল অতিক্রম করে হাদযিক তুর্কী , জর্ডান , সিরিয়া সহ ছয়টি দেশ পেরিয়ে এই সপ্তাহে সৌদি আরবে প্রবেশ করতে সক্ষম হলেন ।
হাদযিক জানালেন বহু সুহৃদ পরিবারের আতিথেয়তা সহ তিনি রাত কাটিয়েছেন মসজিদ , মাদ্রাসা এবং অন্যান্য নানা স্থানে ।
"কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কি কখনো ভীত হয় নি দুর্গম পথ অতিক্রম করতে ?" আমি জবাবে বলেছি , " আল্লাহ আমার সাথে আছেন ...আমি কেনো ভয় পাব ?"
সমগ্র বিশ্বের মুসলিম সমাবেশ ঘটে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ আদায়ের উদ্দেশ্যে এই মক্কাতে । যা শুরু হচ্ছে ইনশাআল্লাহ এই ৮ ই যিলহজ ২৪ অক্টোবর থেকে !

No comments:
Post a Comment