মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী বিধান প্রতিষ্ঠার প্রত্যয়ে যারা নিয়োজিত তাদেরকে উদ্দেশ্য করে বইটি রচনা করা হয়েছে৷ ইসলামের সমতা বিধান, ইসলামের শান্তি প্রিয়তা, মানবতার মুক্তির মন্ত্র ও ইসলমের সার্বিক সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরার জন্য তার অনুসারিদেরকে যে যোগ্যতা অর্জন করা আবশ্যক সে সম্পর্কে বইটিতে অত্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে৷ মানব রচিত মতবাদের অনুসারিরা শিক্ষা-আবিষ্কার সর্বদিক থেকে মুসলমানদেরকে ছাড়িয়ে গেছে৷ বস্তুবাদী দর্শন মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে ইসলামের সার্বিক সৌন্দর্য আর তাদের মাঝে শাশ্বত আবেদন জাগাতে পারছেনা৷ তাই ইসলামের অনুসারিদেরকে জ্ঞান-গরিমায়, বিজ্ঞান ও শিল্পকলায় এবং কর্ম ও কৌশলে এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা ইসলামকে সকল মতবাদের উপর বিজয়ী করতে পারে , যা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আবশ্যক৷ বইটিতে লেখক ইসলাম প্রতিষ্ঠার বন্ধুর পথে যে সমস্ত দুর্লভ পাথেয় অর্জন প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করেছেন৷ আশা করি বইটি একজন মুসলিমকে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে৷
plz click this link:http://www.priyoboi.com/

No comments:
Post a Comment